ঢাবিতে হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ১৩:২৮আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৩:২৯

রাবিতে মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন থেকে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সোমবার (১৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সংবিধানে যে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে তা ইতোমধ্যে লুণ্ঠিত হয়েছে। হামলার প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে আবারও হামলার শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। গণতান্ত্রিক একটি দেশে যেকোনও দাবি নিয়ে শিক্ষার্থীরা মাঠে নামতে পারে। তাহলে তাদের ওপর কেন হামলা করা হবে? যারা শিক্ষকদের ওপর হামলা করে, সরকারের উচিত তাদের মুখোশ উন্মোচন করা।’

বক্তারা আরও বলেন, ‘একজন শিক্ষকের ওপর যখন হামলা হয় তখন আমাদের বুঝে নিতে হবে সেই জাতির মেরুদন্ড ভেঙে গেছে। ছাত্রলীগের নাম করে কতিপয় সন্ত্রাসীরা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। তারা এ হামলা চালানোর মাধ্যমে দেশের গণতন্ত্রকে বিনষ্ট করছে। শহীদ মিনারের মতো জায়গায় দাঁড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীরা যখন মানববন্ধন করে, সেখানে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। এ থেকে বোঝা যায়, ছাত্রলীগের যে চেতনার জায়গা ছিল তা এখন হারিয়ে গেছে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুসাইন মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিভাগের শিক্ষার্থী রাশেদ রিন্টু, গোলাম মোস্তফা, চতুর্থ বর্ষের মোল্লা মোহাম্মদ সাঈদ, আহমেদ ফরিদ, জয়শ্রী রাণী সরকার প্রমুখ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম