২০ কেজি করে দেওয়া হবে ভিজিএফের চাল: ত্রাণমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ০৮:০০আপডেট : ১৭ জুলাই ২০১৮, ০৮:২৪

কুড়িগ্রাম ১০ কেজির পরিবর্তে ভিজিএফের চাল ২০ কেজি করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সোমবার (১৬ জুলাই) রাতে কুড়িগ্রামে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।

কুড়িগ্রাম জেলার দুর্যোগ মোকাবেলায় ২০০ মেট্রিক টন চাল, ৫০০ বান্ডেল ঢেউটিন, ১৫ লাখ টাকা, ৩ হাজার প্যাকেট শুকনো খাবার ও নৌকা তৈরির জন্য ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান ত্রাণমন্ত্রী।

মন্ত্রী বন্যা ও দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান