পতেঙ্গায় বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুলাই ২০১৮, ২০:১২আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২০:২৫

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে একব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে ওই এলাকার কয়লার ডিপোস্থ সড়কের পাশের একটি ঝোঁপ থেকে লাশটি উদ্ধার করা হয়। পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফৌজুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।

লাশের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক ফৌজুল আজিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঝোঁপের মধ্যে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পড়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে কালো প্যান্ট ও ফতুয়া ছিল।’

তিনি আরও বলেন, ‘অন্য কোথাও হত্যা করার পর দুর্বৃত্তরা লাশটি বস্তায় ভরে এখানে ফেলে যায়। লাশের মুখ ও মাথায় পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম