অননুমোদিত পোস্টার সরানোর নির্দেশ ইসির

রাজশাহী প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ২২:৩৩আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২২:৫১

ইসি শাহাদাত হোসেন চৌধুরী (ছবি- সংগৃহীত)

রাজশাহী সিটি থেকে অননুমোদিত বিলবোর্ড, ব্যানার-পোস্টারসহ সব ধরনের প্রচার উপকরণ অপসারণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) শাহাদাত হোসেন চৌধুরী। বুধবার (১৮ জুলাই) দুপুরে রাজশাহী কর্মচারী কল্যাণ বোর্ড মিলনায়তনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘শহরের অনেক স্থানে অননুমোদিত ব্যানার-ফেস্টুন-পোস্টার আছে। এগুলো সরিয়ে ফেলতে হবে। কেবল নির্বাচন কমিশনের নির্দিষ্ট মাপের পোস্টার দিয়ে ভোটের প্রচারণা চালানো যাবে। এর ব্যতিক্রম হলে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীর নির্বাচনি পরিবেশ এখনও স্বাভাবিক। দলীয় নেতাকর্মীদের অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে মেয়র-কাউন্সিলর প্রার্থীদের। এতে অপ্রীতিকর ঘটনা ঘটবে না। একজন ভোটার যেন পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিজ বাড়িতে যেতে পারেন, সব প্রার্থী যেন সমভাবে প্রচারণার সুযোগ পান, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম