‘ডিসেম্বরের জাতীয় নির্বাচনে কালিমা লেপন করতে দেওয়া হবে না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ১১:০৪আপডেট : ২০ জুলাই ২০১৮, ১১:১০

নারায়ণগঞ্জে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কোনও প্রকার কালিমা লেপন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচনকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে নির্বাচন কমিশন সব ব্যবস্থা গ্রহণ করেছে।  নির্বাচনে কোনোভাবেই কাউকে আইন বহির্ভূত কমকাণ্ড করতে দেওয়া হবে না। কোনোভাবেই এ নির্বাচন বিতর্কিত করতে দেওয়া হবে না যাতে আগামী জাতীয় নির্বাচনে কেউ কালিমা লেপন করতে না পারে।’

বৃহস্পতিবার (১৯ জুলাই) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার  আড়াইহাজার ও গোপালদী পৌরসভার সাধারণ নির্বাচনে অং গ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা  বলেন। ভোটারা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সেজন্য প্রতিটি ভোটকেন্দ্রে ও এর আশেপাশে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন) খোন্দকার মিজানুর রহমান, র‍্যাব-১১ এর অধিনায়ক (চলতি দায়িত্ব) মেজর আশিক বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, আড়াইহাজার পৌরসভার নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সাল কাদের, গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সফিকুর রহমান, মেয়র প্রার্থী সুন্দর আলী, এম এ হালিম সিকদার, পারভীন আক্তার, মুশফিকুর রহমান। দুটি পৌরসভার কাউন্সিলর প্রার্থী  ও এলাকার গণামান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- বামপন্থী দল বেশি, ভোট কম

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম