টাঙ্গাইলে আইনজীবীকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ২১:০৭আপডেট : ২১ জুলাই ২০১৮, ২১:১০

হত্যা

টাঙ্গাইলের ঘাটাইলে ফরহাদ আলী (৩৫) নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই রুবেল মিয়ার বিরুদ্ধে। শনিবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সাগরদিঘীর বেতুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ আলী ওই এলাকার হাফেজ উদ্দিনের ছেলে। তিনি টাঙ্গাইল জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সাগরদিঘী বেতুয়াপাড়া গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে অ্যাডভোকেট ফরহাদ আলীর সঙ্গে তার চাচা রফিকুল ইসলাম ও দেলোয়ারের  দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরেই শনিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অ্যাডভোকেট ফরহাদ আলীকে রফিকুলের ছেলে রুবেল চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম