গণ-গ্রেফতার বন্ধ না হলে রাজশাহী অচলের হুমকি বুলবুলের

রাজশাহী প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ২১:১১আপডেট : ২১ জুলাই ২০১৮, ২১:২৬

গণসংযোগে মোসাদ্দেক হোসেন বুলবুল (ছবি- প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের গণ-গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, ‘আমার নেতাকর্মীদের গণ-গ্রেফতার করা হচ্ছে; ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব বন্ধ না হলে রাজশাহীকে অচল করে দেওয়া হবে। আর এর দায়ভার নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনকেই নিতে হবে।’ এসময় সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তৈরির দিকে নির্বাচন কমিশনকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২১ জুলাই) সকালে নগরীর ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় মোসাদ্দেক হোসেন বুলবুল এসব কথা বলেন।

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে যেভাবে নিজ দলের মনোনীত প্রার্থীকে জয়ী করিয়েছে বর্তমান সরকার, একই কায়দা এবার তারা রাজশাহী সিটি নির্বাচনেও অবলম্বন করছে। কিন্তু রাজশাহীতে কোনোভাবেই জোর করে কাউকে ভোট দিতে দেওয়া হবে না। জীবন দিয়েও হলেও তা প্রতিহত করা হবে।’

তিনি অভিযোগের সুরে আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে বার বার অভিযোগ করেও কোনও লাভ হচ্ছে না। সরকার দলীয় প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনি আচরণবিধি অমান্য করছে। কোটি কোটি টাকা খরচ করছে। আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। প্রচারণায় বাধা দিচ্ছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘সরকার দলীয় প্রার্থী রাজশাহীতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসেছে। সে সিটির জনগণের সমর্থন না পেয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে।’

গণসংযোগের সময় আরও উপস্থিত ছিলেন – বিএনপির উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম