নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে চালক ও হেলপারের মৃত্যু

নাটোর প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ২২:৩৯আপডেট : ২১ জুলাই ২০১৮, ২২:৪৬

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলার মাঝামাঝি দাঁইরপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার এসআই ননীগোপাল জানান, রাজশাহী থেকে ফরিদপুরগামী সরকার পরিবহনের একটি বাস শনিবার সন্ধ্যায় নাটোর-পাবনা মহাসড়কের দাঁইরপাড়া এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত বাসযাত্রীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। পুলিশ জানায়, ট্রাকের মালিককে খবর পাঠানো হয়েছে। তিনি আসলে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক