নারী ক্রিকেটারদের কেসিসির সংবর্ধনা

খুলনা প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১৫:৪৮আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৫:৫৪

নারী ক্রিকেটারদের কেসিসির সংবর্ধনা টি-২০ এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দল হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কসহ খুলনার কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান সোমবার (২৩ জুলাই) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মহিলা দলের অধিনায়ক সালমা খাতুন, খেলোয়াড় রুমানা আহমেদ, আয়শা রহমান শুকতারার হাতে ফুল, সম্মাননা ক্রেস্ট ও নগর অর্থ তুলে দেন।

খুলনার কৃতী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে সিটি মেয়র বলেন, ‘টি-২০ এশিয়া কাপ ক্রিকেটে খুলনার মেয়েদের নৈপূণ্য এবং সাফল্য দেশের মর্যাদাকে উজ্জ্বল করেছে। মহিলা ক্রিকেটারদের এই সাফল্য খুলনার ক্রীড়াঙ্গণকেও পূর্ণ উদ্যমে এগিয়ে থাকার প্রেরণা জোগাবে এবং খুলনার ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যেতে উৎসাহিত করবে। মেয়েদের প্রতিভা বিকাশের পথকে সুগম করা গেলে আরও অনেক খ্যাতিমান খেলোয়াড় তৈরি হবে।’

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি বেগম ফেরদৌসি আলী, ক্রিকেট বোর্ডের কাউন্সিলর বিশিষ্ট ক্রীড়া সংগঠক অ্যাড. সাইফুল ইসলাম, কেসিসির প্যানেল মেয়র রুমা খাতুন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, খুলনা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর হালিমা ইসলাম ও মহিলা ক্রিকেট দলের কোচ ইমতিয়াজ হোসেন পিলু। কেসিসির কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক