পাবনায় হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

পাবনা প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১৮:৩০আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৮:৩২

রাজিব সরকার পাবনার ঈশ্বরদীর যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলম হত্যা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আলম হত্যা মামলার অন্যতম আসামি রাজিব সরকার সোমবার সকালে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ২ -এ হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক আবু বাছেদ জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড়ে আলমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাজিব ও তার সহযোগীরা। হামলার ১১দিন পর ২১ আগস্ট ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলম মারা যান। এ ঘটনায় আলমের স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। রাজিব সরকার ওই মামলার প্রধান আসামি।  

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম