সিসিক মেয়র প্রার্থী আরিফের আত্মীয় গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ১৪:১৯আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৪:২২

মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর আত্মীয় জুরেজ আব্দুল্লাহ গুলজার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর আত্মীয় জুরেজ আব্দুল্লাহ গুলজারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুলাই) রাতে নগরের হাওয়াপাড়া এলাকার নিজ বাসা  থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সিলেট কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম কাওসার দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

তিনি জানান, জুরেজ আব্দুল্লাহর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে আদালতে পাঠায়। 

মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী জানান, ‘জুরেজ আমাদের পারিবারিক  আত্মীয়। তাই সে আমার পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমার পক্ষে কাজ করার কারণেই পুলিশ তাকে সাজানো মামলায় গ্রেফতার করেছে। সরকারের পক্ষ হয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। এমনকি প্রতিনিয়িত আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতারের পাশাপাশি বাসা বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।’ 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান