ফের বান্দরবানের সঙ্গে রুমা ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ১৫:০৭আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৫:১৩

বেইলি ব্রিজ ডুবে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে বান্দরবান-রুমা সড়কের দনিয়ালপাড়া এলাকায় পাহাড় ধসে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  এদিকে রাঙামাটি-বান্দরবান সড়কের স্বর্ণ মন্দির ওলাকায় বেইলি ব্রিজ ডুবে গিয়ে দুই জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ মঙ্গলবার (২৪ জুলাই)  সকাল থেকে বান্দরবান-রুমা সড়ক এবং বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ আছে। এর আগে ১১ জুন ও ৩ জুলাই প্রবল বর্ষণের কারণে পানিতে বেইলি ব্রিজ ডুবে বান্দরবান-রাঙামাটি সড়ক এবং পাহাড় ধসে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘পাহাড় ধসের কারণে বান্দরবান-রুমা সড়ক এবং বেইলি ব্রিজ ডুবে যাওয়ার কারণে বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর শুনেছি। উভয় সড়কেই  সংস্কার কাজ চলছে। আগামী শুষ্ক মৌসুমে এর কাজ শেষ হয়ে গেলে এ সমস্যা আর থাকবে না।’

আরও পড়ুন- দুর্ঘটনার কবলে থাই এয়ারওয়েজের বিমান, শাহজালালের রানওয়ে বন্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম