মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ঝাড়ুদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক নালী ইউনিয়নের কলতা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক জানান, নব-নির্মিত তিনতলা ভবনের সিঁড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাকের মত্যু হয়। তিনি প্রায় ৩০ বছর ধরে এই বিদ্যালয়ে কাজ করে আসছেন। দুর্ঘটনার পরপরই তা ঘিওর থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।








