বিএনপি-জামায়াতকে ভোটকেন্দ্রের দখল নিতে দেওয়া হবে না: লিটন

রাজশাহী প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ২১:৩৫আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২১:৪৯

বক্তব্য রাখছেন এএইচএম খায়রুজ্জামান লিটন (ছবি- প্রতিনিধি)

রাজশাহী সিটির নির্বাচনের দিন সকাল ৬টায় নেতাকর্মীদের ভোটকেন্দ্রে থাকার অনুরোধ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘সকাল ৬টার মধ্যে ভোটকেন্দ্রে আসতে হবে। সকাল সকাল ভোটকেন্দ্রে আসতে না পারলে বিএনপি-জামায়াত ভোটকেন্দ্র দখল নিতে পারে। বিএনপি-জামায়াতের কাউকে ভোটকেন্দ্রের দখল নিতে দেওয়া হবে না।’

মঙ্গলবার (২৪ জুলাই) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘৩০ জুলাই যুদ্ধের দিন। এ যুদ্ধ হবে স্বাধীনতা, উন্নয়ন ও অর্জনের প্রতীক নৌকার সঙ্গে জাতি ও উন্নয়নের শক্র ধানের শীষের। এদিন আমাদের জিততে হবে। এবার নৌকার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে মনে হচ্ছে, ৩০ জুলাই আমাদের পরাজিত হতে হবে না; বিজয় আসবে।’

ভোটারদের অনুরোধ করে ভোটকেন্দ্রে আনার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়ে লিটন বলেন, ‘ভোটাদের অনুরোধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। যারা ভাসমান ভোটার, তাদের ভোট যেন ধানের শীষে না যায়, সেটি খেয়াল রাখতে হবে।’

লিটন আরও বলেন, ‘রাজশাহীত এখন আর বিএনপি-জামায়াতের ঘাঁটি নেই। আমাদের ৩০০ কর্মী থেকে এখন ৩০ হাজার কর্মী হয়েছে। যতদিন আমরা জেগে থাকবো, ততদিন রাজশাহী আর বিএনপি-জামায়াতের ঘাঁটি হবে না।’

মতবিনিময় সভায় খুলনার নব-নির্বাচিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে আমাদের পরীক্ষা। আগামী ডিসেম্বর মাসে বড় পরীক্ষা সংসদ নির্বাচন। সেই নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে এমন কোনও শক্তি নাই, যেটা আমাদের হারাবে। আগামী ৩০ জুলাই নির্বাচনে খায়রুজ্জামান লিটন নির্বাচিত হলে তিনি তার নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করবেন। রাজশাহী হবে উন্নত ও সমৃদ্ধশালী শহর।’

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নিঘাত পারভীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন–  কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক