রাজশাহীতে গাঁজা সেবনের অভিযোগে কনস্টেবল ক্লোজড

রাজশাহী প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১৭:৩২আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৭:৪৭

রাজশাহী

রাজশাহীতে গাঁজা সেবনের অভিযোগে পুলিশ কনস্টেবল তানজিল রহমানকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) রাতে তাকে দামকুড়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এ খবর নিশ্চিত করেন।

ওসি আবদুল লতিফ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দামকুড়া বাজারের একটি মার্কেটের ভেতর বসে ছিলেন পুলিশ কনস্টেবল তানজিল রহমান। স্থানীয়দের দাবি, তিনি সেখানে বসে গাঁজা সেবন করছিলেন। এ অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার পর পরই তা ঊর্ধ্বতনদের জানানো হয়। পরে আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার তাকে দামকুড়া থানা থেকে প্রত্যাহার করেন।

আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই স্থানীয়দের অভিযোগে তাৎক্ষণিকভাবে তানজিলকে আরএমপির পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করবো। সত্যতা পাওয়া গেলে তার বিরদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম