প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন কুয়েটের তিন শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ২০:১০আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২০:১৯

স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তিন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে বুধবার (২৫ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বর্ণপদকপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন– কুয়েটের ২০১২ ব্যাচের শিক্ষার্থী বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মেহেদী হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শেখ আকিব শাহরিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. শরিফুল ইসলাম।

ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম প্রমুখ বক্তৃতা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

২০১৭ সালে পরীক্ষার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথম স্থান অধিকারী ১৬৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহ দেওয়ার জন্য ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া শুরু হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম