বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে নানি-নাতনির মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ০৯:৩৩আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০৯:৩৯

যশোর যশোরের বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানি-নাতনির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুলাই) বিকালে আমড়াখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আমড়াখালি গ্রামের সাদেক আলীর স্ত্রী আরাতন বেগম (৫০) ও তার নাতনি সাদিপুর গ্রামের কোরবান আলীর মেয়ে মাসুরা খাতুন (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোসল করে বাড়ির রান্নাঘরের ওপরে থাকা আর্থিং তারে কাপড় শুকাতে দিতে যান নানি আরাতন। এ সময় রান্নাঘরের টিনের ওপরে থাকা তারের সঙ্গে আর্থিংয়ের সংযোগ হয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনি ছটফট করতে থাকেন। এ সময় নানিকে বাঁচাতে যায় নাতনি মাসুরা খাতুন। এতে দুজনেই বিদ্যুতায়িত হন। নানি-নাতনিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই রবি বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে নানি ও নাতনির মৃত্যু হয়েছে লোকমুখে শুনছি।এ ব্যাপারে থানায় কেউ কিছু জানায়নি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম