নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ১৪:৫০আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৯:৩৫

সাফিয়া আক্তার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সাফিয়া আক্তার (৭)বুধবার সকালে স্থানীয় মক্তবে আরবি পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ ও স্বজনরা।

সাফিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুস শহিদের মেয়ে এবং স্থানীয়ি একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন একটি বস্তায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। সাফিয়ার বস্তাবন্দি লাশ

নিহতের বড় ভাই ওয়াহিদ মিয়া জানান, ‘আমাদের ধারণা সাফিয়াকে নির্যাতন করে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে। আমরা সাফিয়ার হত্যাকারীদের কঠোর শাস্তি চাই।’  

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘লাশের ঘায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনও বাসায় হত্যা করে লাশটি বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ হত্যাকারীদের খুঁজে বের করতে কাজ করছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক