নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে রাজশাহীতে সেনা চান বুলবুল

রাজশাহী প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ১৮:০১আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৮:১৭

সংবাদ সম্মেলনে কথা বলছেন মোসাদ্দেক হোসেন বুলবুল (ছবি- প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এবং তার প্রতিনিধিরা জনগণকে ভয় পায়। এজন্য তারা নির্বাচনে ভোট ডাকাতি করতে চায়। আমরা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেই শহরে সেনা মোতায়েনের দাবি জানাই, যেন ভোটাররা নিরাপদে কেন্দ্রে যেতে পারেন এবং  তাদের ভোট দিতে পারেন।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বুলবুল এসব কথা বলেন।

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে এপর্যন্ত আচরণবিধি অমান্যের ২৯টি অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। কিন্তু কমিশন কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। তারা পক্ষপাতিত্ব করছে বলেই মনে হচ্ছে। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা ভোটগ্রহণের আগেই শহরে সেনা মোতায়েনের দাবি জানাই।’

বুলবুল বলেন, ‘পুলিশ বিএনপি নেতাকর্মীদের কোনও মামলা বা পরোয়ানা ছাড়াই গ্রেফতার করছে। এপর্যন্ত আমাদের প্রায় ১৫০ জন নেতাকর্মী এবং পুলিং এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নেতা কর্মীদের রাষ্ট্রদ্রোহ মামলাতেও জড়ানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে বুলবুল আরও ৭ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো- নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ, গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, সন্ত্রাসীদের প্রতিরোধ, ভোটকেন্দ্রে ভোটারের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত ও ভোটকেন্দ্র রক্ষা করা। বুলবুল বলেন, ‘তাদের এসব দাবি পূরণ করা না গেলে নির্বাচন সুষ্ঠু হবে। এতে অপ্রীতিকর কিছু ঘটলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও শাহজাহান মিয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, মেয়র প্রার্থী বুলবুলের প্রধান নির্বাচনি এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম