বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা মেয়র প্রার্থীদের

বরিশাল প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ১৯:০৫আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৯:২০

প্রচারণায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও মজিবর রহমান সরওয়ার (ছবি- প্রতিনিধি)

বরিশাল সিটি করপোরেশনে ভোট আগামী ৩০ জুলাই। দিনটি যত এগিয়ে আসছে, প্রার্থীদের ভোট চাওয়ার দৌড়ও তত বাড়ছে। আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) দিনভর বৃষ্টি প্রচারণায় ছন্দপতন ঘটালেও মেয়র প্রার্থী ও সমর্থকদের থামাতে পারেনি। বৃষ্টি উপেক্ষা করে মেয়র প্রার্থীরা চষে বেড়িয়েছেন নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত।

বৃষ্টি মাথায় নিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর ফিশারি রোডে গণসংযোগ করেন বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার। এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারসহ সবাই বলছেন, বরিশালে সুষ্ঠু নির্বাচন হবে। অথচ আমার নেতাকর্মী-সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। এটা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’

তিনি আরও বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের আশা নিয়েই প্রচার-প্রচারণা চালাচ্ছি। কিন্তু গতকাল (বুধবার) রাতেই আমার ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া, পুলিশ আমার নেতাকর্মী-সমর্থকদের বাসাবাড়িতে রেইড দিচ্ছে।’

সরওয়ার বলেন, ‘সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করার জন্য প্রশাসনের কাছে আমার অনুরোধ। গ্রেফতার-তল্লাশি বা বৈষম্যমূলক আচরণ সুষ্ঠু নির্বাচনের জন্য সমস্যা তৈরি করবে। গাজীপুর-খুলনায় যা হয়েছে, আমাদের এখানেও সরকার তাই করছে।’

প্রচারণায় মজিবর রহমান সরওয়ার (ছবি- প্রতিনিধি)

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর শুধু আমাদের ওপর। তবে আমরা মাঠ ছাড়বো না। সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

সরওয়ারের দাবি, ‘বরিশালে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। অবাধ ও সুষ্ঠু ভোট করার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, আশা করছি।’

গত দুই দিনের মতো আজও বৃষ্টির মধ্যে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুলাহ। আজ দুপুরে নগরীর কলাপট্রি এলাকায় গণসংযোগকালে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘বরিশালে আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে। এ নিয়ে কোনও শঙ্কা নেই। নির্বাচনকে ঘিরে বরিশালে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মানুষ আগামী ৩০ জুলাইয়ের জন্য অপেক্ষা করছে। আমি আশা করি, তারা নৌকায় ভোট দিয়ে উন্নয়ন-যাত্রা অব্যাহত রাখবেন।’

প্রচারণায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ (ছবি- প্রতিনিধি)

কলাপট্রি এলাকা থেকে নগরীর রসূলপুরসহ বিভিন্ন এলাকায় যান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বরিশালে নির্বাচনি পরিবেশ ভালো। সুষ্ঠু ভোটে নৌকারই বিজয় হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম