‘রাজশাহীতে বিশৃঙ্খলার চেষ্টা হলে সমুচিত জবাব দেওয়া হবে’

রাজশাহী প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ২৩:৫১আপডেট : ২৭ জুলাই ২০১৮, ০০:০২

গণসংযোগে মোসাদ্দেক হোসেন বুলবুল (ছবি- প্রতিনিধি)

বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আওয়ামী লীগ রাজশাহী সিটির শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের পাঁয়তারা বলে অভিযোগ করেছেন বিএনপি ও ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেছেন, ‘বাহিরাগত সন্ত্রাসীদের কাজে লাগিয়ে নির্বাচনের রায় নিজের পক্ষে নেওয়ার স্বপ্নেও বিভোর সরকার দলীয় প্রার্থী। কিন্তু সেই স্বপ্ন সফল হতে দেবে না বিএনপি ও ২০ দলীয় জোট। যত বড় সন্ত্রাসীই হোক না কেন, রাজশাহীর মাটিতে কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকালে নগরীর রাজপাড়া থানা এলাকার শ্রীরামপুরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বুলবুল বলেন, ‘রাজশাহী কারও কাছে লিজ দেওয়া হয়নি। রাজশাহী কারও পৈতৃক সম্পত্তিও নয়। এটা শান্তিপ্রিয় জনগণের শহর। এখানে কোনও ধরনের অশান্তি কাউকে সৃষ্টি করতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছাড়াই এপর্যন্ত আমার ১৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৩০-৩৫ জন পোলিং এজেন্ট রয়েছে।’

তিনি বলেন, ‘রাজশাহীতে সরকার দলীয় প্রার্থীর নির্দেশে তার সংগঠনের সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিএনপির গণসংযোগ ও পাড়া-মহল্লায় নির্বাচনি প্রচারণায় বাধা দিচ্ছে। এ নিয়ে রাজশাহী নির্বাচন কমিশনে প্রতিনিয়ত অভিযোগ করলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে।’

গণসংযোগে উপস্থিত ছিলেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম