ভোট চুরি ঠেকানোর আহ্বান আরিফের, 'শেষ নির্বাচনে' সমর্থন চান কামরান

সিলেট প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ১৩:১৫আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৩:৪০

আরিফুল হক চৌধুরী ও বদর উদ্দিন আহমেদ কামরান সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আজ শনিবার (২৮ জুলাই)। ফলে সকাল সকাল শুরু হয় প্রার্থীদের প্রচারণা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সকাল ১১টার দিকে দরগাহ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী নগরের ঝেরঝেরিপাড়া থেকে সকাল সাড়ে ১০টার দিকে প্রচারণা শুরু করেন। এরপর আরিফুল হক চৌধুরী যান দরগাহ এলাকায় এবং কামরান যান সিলেট নগরের খাসদবির এলাকায়।

ঝেরঝেরি পাড়ায় প্রচারণার সময় আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি আপনাদের সেবক হিসেবে আবারও কাজ করতে চাই। আমি কী করছি তা দৃশ্যমান। আপনাদের জন্য কাজ করতে গিয়ে আমাকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে বন্দি রাখা হয়েছে। পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও আমি প্রায় ৩৩ মাস কারাগারে ছিলাম। মুক্তি পেয়ে সময় পেয়েছিলাম দুই বছরের মতো। এমনকি বাতিলকৃত আমার মেয়র পদ ফিরে পেতে আইনি লড়াই করতে হয়েছিল।’ তিনি আরও জানান, ‘এবারের নির্বাচনে আওয়ামী লীগ সরকার চাচ্ছে জোরপূর্বক ভোট কেন্দ্র দখল করে তারা নিজেরাই ভোট দিতে। আপনারা মনে কোনও ভয় নেবেন না। সবাই মিলে তাদের ভোটচুরি প্রতিহত করতে হবে।’

অপরদিকে বদর উদ্দিন আহমদ কামরান দরগাহ এলাকায় প্রচারণা সময় বলেন, ‘সরকার সিলেটের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও এখানে তেমন কোনও কাজ হয়নি। লোক দেখানো কাজ করেই বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী টাকা আত্মসাৎ করেছেন। এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আমি আপনার খাদেম হয়ে কাজ করতে চাই। যেভাবে আপনারা আমাকে অতীতে সহযোগিতা করে কমিশনার থেকে পৌরসভার চেয়ারম্যান ও পরবর্তীতে সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত করেছেন। এই সিলেটের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আপনারা আগামী ৩০ জুলাই নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।’

তিনি আরও বলেন, ‘এবারের সিটি নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। আপনারা স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে।’

আরও পড়ুন- সিলেটে নিরাপত্তা জোরদার, বহিরাগতদের নগর ত্যাগের নির্দেশ

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম