সিলেট সিটি নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে নগরীর মীরবক্সটুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘নগরীর চৌকিদেখিতে অবস্থিত আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের নির্বাচনি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে।’








