রৌমারীর সেই ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ২৩:০৮আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২৩:৪৭

ওসি জাহাঙ্গীর আলম (ছবি- প্রতিনিধি)

কুড়িগ্রামের রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ছোটখাটো একটা বাহিনী বানিয়ে এর সদস্যদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে ওসি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ অভিযোগ খতিয়ে দেখতে শনিবার (২৮ জুলাই) পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (এআইজি-ডিঅ্যান্ডপিএ ২) ওমর ফারুক রৌমারীতে এসেছেন।

এআইজি মো. ওমর ফারুক বলেন, ‘ওসি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পুলিশ মহা-পরিদর্শক বরাবর নানা অভিযোগ জানানো হয়েছে। ওই সব অভিযোগ খতিয়ে দেখতে আমাকে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযোগের ব্যাপারে আজ (শনিবার) কয়েকজনের বক্তব্য নিয়েছি। আগামীকালও অভিযোগকারীদের বক্তব্য শুনবো। এরপর প্রতিবেদন তৈরি করে কর্তৃপক্ষের কাছে দাখিল করবো।’

এ ব্যাপারে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, ‘দলবল নিয়ে মাদক সেবন করেন ওসি জাহাঙ্গীর আলম। ছোটখাটো একটা বাহিনী বানিয়ে এর সদস্যদের দিয়ে মাদক ব্যবসাও চালান। শুধু তাই নয়; স্থানীয় মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করেন তিনি। এ ছাড়া, মাদক মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। আমি লিখিত আকারে এসব অভিযোগ এআইজি মো. ওমর ফারুককে দিয়েছি।’

আরও পড়ুন–

ওসির বিরুদ্ধেই যখন মাদক ব্যবসার অভিযোগ

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম