সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত নাসিরের বাড়িতে শোকের ছায়া

নড়াইল প্রতিনিধি
২৯ জুলাই ২০১৮, ০৫:০৩আপডেট : ২৯ জুলাই ২০১৮, ০৫:০৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনার্য় নিহত বাংলাদেশি নাসির

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নড়াইলের এক যুবকের মৃত্যু হয়েছে। নড়াইলের কালিয়ার কদমতলা গ্রামের বদিয়ার শেখের ছেলে মো.নাসির শেখ(৩৪) ভাগ্যের চাকা ঘুরাতে দেড় বছর আগে চাকরি করতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। শনিবার সকাল ৮ টার দিকে সৌদি আরবে এক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি ওই শ্রমিক।

নাসিরের মৃত্যুর খবরটি তার বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সাত বছরের শিশু সন্তান নিষাদ কিছু বুঝে উঠতে না পারলেও বারবার জ্ঞান হারাচ্ছেন তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী সুইটি বেগম। পুত্র শোকে বাবা বদিয়ার মিয়া পাথর হয়ে গেছেন। নাসিরের মৃত্যুর খবর শুনে ছুটে আসা স্বজন ও প্রতিবেশীদের দিকে শুধু নিঃষ্পলক তাকিয়ে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন বদিয়ার মিয়া। কথা বলছেন না কারো সঙ্গেই। সন্তানহারা মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার বাতাস।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাসির শেখ প্রায় দেড় বছর আগে পাড়ি জমায় সৌদি আরবে। শনিবার বাংলাদেশি সময় সকাল ৮ টার দিকে বাসা থেকে কর্মস্থলে যাবার সময় রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনায় পতিত হন। দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা একই গ্রামের মহাসিন শেখ সৌদি আরবের দামাম শহরে থাকা নিহতের ভাই ইমামুল কবিরকে প্রথমে ঘটনাটি জানান। ইমামুলের রুমমেট শরীয়াতপুরের সুমন শেখ ওইদিন সকাল ৯টার দিক নাসিরের বড় ভাই আরজুল্লাহ শেখকে ফোনে ঘটনাটি জানালে নাসিরের বাড়িতে শুরু হয় শোকের মাতম।

নিহতের বড় ভাই আরজুল্লাহ শেখ জানান, ‘নাসির দেড় বছর আগে সৌদি আরব গেছে। গত ডিসেম্বর মাসে ১ মাসের ছুটি কাটিয়ে আবার ফিরে গেছেন তার কর্মস্থল জিজান শহরে।’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত নই। খবর পেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব।’

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি