ভোট দিতে সিলেট আসছেন অর্থমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২৯ জুলাই ২০১৮, ২৩:৩৯আপডেট : ২৯ জুলাই ২০১৮, ২৩:৪১

আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার জন্য সোমবার (৩০ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে সিলেট আসছেন। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরা থাকবেন।

সিলেট পৌঁছার পর বেলা ১১টায় নগরের বন্দরবাজারের দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে ভোট দেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করে অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি বলেন, ভোট দেওয়ার জন্য মন্ত্রী সকাল ১০টায় হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছবেন। ভোট প্রদান শেষে দুপুর ১২টায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন। তাকে বহনকারী হেলিকপ্টারটি সিলেট নগরীর রিকাবীবাজার জেলা স্টেডিয়ামে অবতরণ করবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম