সিলেটে হাড্ডাহাড্ডি লড়াই, রাজশাহী ও বরিশালে এগিয়ে আ. লীগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ জুলাই ২০১৮, ১৯:১৪আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২২:১০

তিন সিটি করপোরেশনে নির্বাচন

রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। তবে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ নির্বাচনে ৭৩টি কেন্দ্রে ঘোষিত ফলে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর ভোটের ব্যবধান খুবই সামান্য। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ২৭০টি ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৪৬ হাজার ২৬১ ভোট। শুরুর দিকে পাওয়া ফলাফলে আরিফুল হক চৌধুরী কিছুটা এগিয়ে ছিলেন। পরবর্তীতে অন্যান্য কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে এখন সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান। সোমবার রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ভোট শেষে রিটার্নিং অফিস ঘোষিত ফল অনুসারে প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল সিটি নির্বাচনে ৯৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি পেয়েছেন ৯৩ হাজার ৭০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার ভোট পেয়েছেন ১১ হাজার ৭৫ ভোট। এ সিটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৯৫টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৬০০ ভোট। বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৪২ ভোট।

এদিকে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৭৩টি কেন্দ্রে ঘোষিত ফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তিনি পেয়েছেন ৪৬ হাজার ২৬১ ভোট। অপরদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ২৭০টি ভোট।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম