সিলেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আরিফ-কামরান

তুহিনুল হক তুহিন ও সাইফুল ইসলাম, সিলেট থেকে
৩০ জুলাই ২০১৮, ২০:০১আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২০:৩৭

আরিফুল হক চৌধুরী ও বদর উদ্দিন আহমেদ কামরান

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১১টি কেন্দ্রের ঘোষিত ফলে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩০৬টি ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৬ হাজার ১৪৪ ভোট। শুরুর দিকে পাওয়া ফলাফলে আরিফুল হক চৌধুরী কিছুটা এগিয়ে থাকলেও পরবর্তীতে অন্যান্য কেন্দ্রের ফলাফল আসার সঙ্গে সঙ্গে এ ব্যবধান কমতে শুরু করেছে। সিলেটে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে বরিশাল সিটি নির্বাচনে ৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। তিনি পেয়েছেন ৬ হাজার ২৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ভোট পেয়েছেন ২ হাজার ৩০৩ ভোট। এ সিটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আটটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ৮ হাজার ৯৭ ভোট। বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮৯০ ভোট।

/ওআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম