রাজশাহী ও বরিশালে জয়ের পথে আওয়ামী লীগ, সমর্থকদের বিজয় উল্লাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ২৩:২৬আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২৩:৩৯

নৌকার প্রার্থী লিটনের বিজয় হচ্ছে জেনে রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীদের বিজয় উল্লাস

রাজশাহী ও বরিশালের আঞ্চলিক নির্বাচন কমিশন ধীর লয়ে সিটি নির্বাচনের ফল ঘোষণা করলেও নিজেদের এজেন্টদের কাছ থেকে পাওয়া ফলে নিশ্চিত বিজয়ের গন্ধ পেয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। আর তাতে রাজশাহী ও বরিশালের আওয়ামী লীগ কার্যালয় এবং নির্বাচনি অফিস ও এর আশেপাশে বিজয় উল্লাস শুরু করেছে দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। অন্যদিকে, সিলেটে ১৩৪ কেন্দ্রের মধ্যে ৯২ কেন্দ্রের ফলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন কামরানের মধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত আড়াই হাজার ভোটে এগিয়ে রয়েছেন ধানের শীষ নিয়ে আরিফুল।

রাজশাহী প্রতিনিধি দুলাল আব্দুল্লাহ জানিয়েছেন, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় করা হয়েছে নগরীর লক্ষ্মীপুরের গভর্নমেন্ট ল্যাবরেটারি স্কুলে। এখান থেকে এ পর্যন্ত ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৬টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, নৌকা নিয়ে লিটন পেয়েছেন ১,৩৩,৯১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বুলবুল পেয়েছেন ৬১,১২৮ ভোট। এই বিপুল ব্যবধানে দলীয় প্রার্থীর জয় নিয়ে অনেকটাই নিশ্চিত আওয়ামী লীগের সমর্থকরা।

তবে নিজেদের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে আওয়ামী লীগ সমর্থকদের দাবি খায়রুজ্জামান লিটন পেয়েছেন  ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট। আর বিএনপির প্রার্থী বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট। সে হিসেবে ৮৭ হাজার ৯০২ ভোটে জয়লাভ করেছেন লিটন।

এ খবরে ওয়ার্ডে ওয়ার্ডে নৌকা প্রতীকের সমর্থকদের বিজয় উল্লাস ছড়িয়ে পড়েছে। অনেকে আবার ফেসবুকে এএইচএম খায়রুজ্জামান লিটনকে অভিনন্দন জানাচ্ছেন। আওয়ামী লীগসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা নগরীর কুমারপাড়ায় অবস্থিত আওয়ামী লীগ অফিসে মিছিল নিয়ে আসছেন। শুধু রাজশাহী নয়, উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে দলীয় নেতাকর্মীরাও ছুটে এসে লিটনকে অভিনন্দন জানানোসহ আনন্দে মেতেছেন।

আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় হচ্ছে জেনে আওয়ামী লীগ সমর্থকদের বিজয় উল্লাস

নিশ্চিত বিজয় বুঝতে পেরে প্রতিক্রিয়া দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটনও। গণমাধ্যমকর্মীদের তিনি বলেছেন, এই বিজয় বঙ্গবন্ধুসহ শহীদ মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা এবং রাজশাহীবাসীর। এই বিজয়কে রাজশাহীবাসীর জন্য উৎসর্গ করছি। রাজশাহীর উন্নয়নে সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করা হবে। তবে একদিন পর আগস্ট মাস, তাই কোনও আনন্দ র‌্যালি করা হবে না।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রকাশ্যে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ করেছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তাই এ নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কাছে অভিযোগ দাখিল করার পর সোমবার সন্ধ্যায় নগরী দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বুলবুল এ দাবি জানান তিনি।

তিনি অভিযোগের ১৩টি কারণ উল্লেখ করে বলেন,‘রিটার্নিং কর্মকর্তা ও তার দফতর, নির্বাচন কমিশন, প্রশাসন এবং পুলিশ বিভাগ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রকাশ্যে অনিয়ম, বেআইনি কার্যকলাপ এবং পক্ষপাতমূলক আচরণ করেছে। যেগুলো লিখিতভাবে বারবার জানানো হয়েছে এবং  মৌখিকভাবে ও মিডিয়াতে জানানো হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫০টি অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনও পদক্ষেপ না নিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন করেছে রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, বরিশাল থেকে এস এম রেজাউল করিম জানিয়েছেন, বরিশালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাত সাড়ে আটটার পরে ফল প্রকাশ শুরু হয়। তবে দলীয় এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত আটটার পর থেকেই উৎসবে মেতে উঠেছেন আওয়ামী লীগ সমর্থকরা।  

বরিশালে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হচ্ছেন ধারণা করে দলীয় সমর্থকদের বিজয় উল্লাস

এখানে  ১২৩টি কেন্দ্রের মধ্যে ৯৩টির ফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখানে আওয়ামী  লীগের প্রার্থী সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন ৯৩৭০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবুর রহমান সরওয়ার ১১০৭৫ ভোট পেয়েছেন । সাদিক আব্দুল্লাহ বিপুল ভোটে এগিয়ে থাকায় উল্লাসে মেতেছেন আওয়ামী লীগের সমর্থকরা। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে গান বাজনা করে নেচে গেয়ে মিছিল করে  তারা সমবেত হচ্ছেন সদর রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে। অনেক সমর্থকদের রঙ ছোড়াছুড়ি করতেও দেখা গেছে। তাদের দাবি, আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রায় ৮ গুণ বেশি ভোট পেয়েছেন।  নির্বাচন কমিশন এখনও পুরো ফল ঘোষণা না করলেও ৯৩ টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন সাদিক আব্দুল্লাহ।

বরিশালে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হচ্ছেন ধারণা করে দলীয় সমর্থকদের বিজয় উল্লাস

অবশ্য এর আগে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার বেলা সোয়া ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সরোয়ার নিজেই ভোট বর্জনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সরোয়ার অভিযোগ করেন, গাজীপুর ও খুলনায় ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা পালন করা হলেও বরিশালে ভোট শুরুই করা হয়নি। ৭০ থেকে ৮০টি কেন্দ্রে ভোট শুরু না হতেই ব্যালটে নৌকার সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি চারবার সাংসদ ও একবার মেয়র ছিলাম। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের আমলেই এমন নজিরবিহীন ভোট আমরা দেখিনি। এমন প্রহসনের নির্বাচন না করে এমনিতেই ঘোষণা দিয়ে নিয়ে যেতে পারত সরকার।’

সিলেট থেকে তুহিনুল ইসলাম তুহিন জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন কামরানের মধ্যে। এখানে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১১১টির ফলাফল পাওয়া গেছে। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৫০৫ ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৭১ হাজার ৯৯৭ ভোট। ফলে ভোটের ব্যবধান সামান্য হলেও শেষ পর্যন্ত এখানে কে জয় লাভ করেন সেটাই এখন দেখার বিষয়।

( নির্বাচনি দায়িত্বে থেকে এ প্রতিবেদন তৈরিতে তথ্য সহায়তা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিরাজুচ সালেকীন, নাটোর প্রতিনিধি কামাল মৃধা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি মো. নূর উদ্দিন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন, মাদারীপুর প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি মো. সামছুর রহমান ও বরিশাল প্রতিনিধি আনিসুর রহমান স্বপন ।)

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম