নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবেন কামরান

সিলেট প্রতিনিধি
৩১ জুলাই ২০১৮, ১৫:৩৪আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৫:৪০

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। আজ মঙ্গলবার (৩১ জুলাই) বিকাল ৫টায় সিলেট নগরের মীর্জাজাঙ্গালে নিজের প্রধান নির্বাচনি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবে তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরান নিজেই। তিনি বলেন, ‘নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে।’ এর বাইরে আর কোনও মন্তব্য করতে তিনি রাজি হননি।

উল্লেখ্য, সিসিক নির্বাচনে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ হাজার ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। এর ফলে কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আরিফ। যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন সেখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৮৭।

এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা স্থগিতের আবেদন জানিয়েছেন কামরানের প্রধান নির্বাচনি এজেন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। ফল স্থগিতের লিখিত এই আবেদনে বলা হয়েছে, ‘স্থানীয়ভাবে আওয়ামী লীগের এজেন্টদের মাধ্যমে পাওয়া ফলের সঙ্গে নির্বাচন কমিশনের ঘোষিত ফলে ১০-১৫ হাজার ভোটের ব্যবধান রয়েছে। তাই নির্বাচনের ফল ঘোষণা না করে পুনরায় গণনার মাধ্যমে ফল ঘোষণার আবেদন করছি।’ সোমবার (৩০ জুলাই) রাতে লিখিত এই আবেদনটি নির্বাচন কমিশনে দেওয়া হয়। এরপর মিসবাহ উদ্দিন সিরাজসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের ফল ঘোষণার স্থান ত্যাগ করেন।

আরও পড়ুন- সিলেটে ফল ঘোষণা স্থগিতের আবেদন কামরানের এজেন্টের

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের