বুড়িগঙ্গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০১৮, ২০:৫৩আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২১:০৭

মো. আরিফুল ইসলাম ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গা নদী থেকে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মো. আরিফুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩১ জুলাই) বিকালে রাজধানীর সদরঘাটের লালকুঠিঘাট বরাবর বুড়িগঙ্গা নদীর মাঝখান থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. আরিফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাবার নাম মো. মঈন উদ্দিন। বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মারুফা গ্রামে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইস্পাহানী আবাসিক এলাকায় একটি ম্যাসে থাকতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. ইয়াকুব আলী জানান, লোক মারফত খবর পেয়ে বুড়িগঙ্গা নদী থেকে আরিফুলের লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের বড় ভাই মো. রাশেদুল ইসলাম মর্গে গিয়ে তার ছোট ভাই আরিফুল ইসলামের লাশ শনাক্ত করেন। আরিফুল ইসলাম গত সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে ম্যাস থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বড় ভাই মো. রাশেদুল ইসলাম মঙ্গলবার সকালে থানায় একটি জিডি করেন। তবে আরিফুলের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম