নিজ বাসা থেকে আইনজীবীর স্ত্রী’র লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ আগস্ট ২০১৮, ১৯:৩১আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২০:৪৭

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদারপাড়া এলাকায় নিজ বাসা থেকে এক আইনজীবীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ আগস্ট) বিকাল ৪টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। চান্দগাঁও থানার ওসি আবুল বশর এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই নারীর নাম বিবি রহিমা (৩৫)। তিনি ফরিদারপাড়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট জুয়েলের স্ত্রী।

এসি আবুল বশর বাংলা ট্রিবিউনকে জানান, ‘ওই আইনজীবী জানিয়েছেন, সকালে বাসা থেকে যাওয়ার সময় তিনি তার স্ত্রীকে ভালোই দেখে যান। দুপুর আড়াইটার দিকে বাসায় এসে তিনি মেঝেতে তার স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি থানায় জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি বিবি রহিমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে সেই বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম