ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে পিটিয়ে আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৮, ০৮:৩৬আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৫:৫৬

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল লক্ষ্মীপুরের দালাল বাজারে ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান সোহেলকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যানের মোটরসাইকেল ও কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে হামলাকারীরা। পরে পুলিশ গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে আহত ইউপি চেয়ারম্যান জানান,  ‘রাতে হঠাৎ করে ১০/১৫ জন যুবক লাঠি ও লোহার রড নিয়ে পরিষদের সামনে জড়ো হয়। আমার ওপর হামলা করতে পারে এমন আশঙ্কা নিয়ে বিষয়টি সদর থানার ওসিকে অবহিত করি। কিন্তু মুহূর্তেই পরিষদে ঢুকে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালানো হয়। এসময় আমাকে বেধম মারধর করে। কার্যলায়ের আসবাবপত্র ও আমার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়।’ হামলাকারীরা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরনবী চৌধুরীর লোকজন বলে দাবি করেন আহত চেয়ারম্যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এদিকে হামলার পর নৌকা স্লোগানে মুখরিত হয়ে কয়েকজন যুবক বাজারে মিছিল করতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সংবাদকর্মী আব্দুল মালেক নিরব অভিযোগ করেন, এ ঘটনার খবর সংগ্রহ করতে গেলে তাকে মারধর করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার সদর (সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘চেয়ারম্যানের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ কে বা কারা জড়িত রয়েছে তা জানাতে না পারলেও তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম