রাজশাহীতে বাস চলছে রাতে, স্কুলের সামনে স্পিডব্রেকারের কাজ শুরু

রাজশাহী প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৮, ০৯:৩৯আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ০৯:৪৫

বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার রাজশাহীতে শুক্রবার দিনভর যাত্রী দুর্ভোগের পর বিকাল থেকে বাস চলাচল শুরু হয়। শুক্রবার (৩ আগস্ট) বিকাল ৬টায় রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন সড়কপথে বাস ছেড়ে যায়। এর আগে সংবাদ সম্মেলন করে ৬টা থেকে বাস চালানোর ঘোষণা দেন পরিবহন গ্রুপের নেতারা। তবে শিক্ষার্থীরা রাস্তায় থাকলে শনিবার দিনেও বাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। অপরদিকে শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ১৩টি স্পটে ২৬টি স্পিডব্রেকার স্থাপনে রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সারা দেশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবির সঙ্গে আমরাও একমত। কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়ে বাসে ভাঙচুর চালাচ্ছে। ফলে বাস ও শ্রমিকদের নিরাপত্তার কারণে আমরা দিনে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেই। রাতে বাস চলাচল করবে। যদি শিক্ষার্থীরা রাস্তায় না নামে তবে শনিবার দিনেও বাস চলবে। কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় থাকলে বাস চলাচল বন্ধ থাকবে।’ রাজশাহীতে বিভিন্ন জায়গায় স্পিডব্রেকার নির্মাণের কাজ শুরু

এদিকে রাজশাহী মহনগরীর বিভিন্ন স্কুলের সামনে স্পিডব্রেকার স্থাপনের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মীর আকতার’ এর সিনিয়র ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন জানান, ‘বাসচাপায় দুই ছাত্র-ছাত্রীর মৃত্যুর পর টানা পাঁচ দিন সড়কে বিক্ষোভ করে নিজেদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি আদায় করেছে শিক্ষার্থীরা। সরকারও শিক্ষার্থীদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। দাবি বাস্তবায়নের ধারাবাহিকতায় রাজশাহী নগরীর বিভিন্ন স্পটে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার দিতে শুরু করেছে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে এসব স্পিডব্রেকার দেওয়া হচ্ছে। রাজশাহীতে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতার এ কাজের বাস্তবায়ন করছে।’

উল্লেখ্য বাস ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে শুক্রবার সকাল থেকে সব সড়কপথে বাস চলাচল বন্ধ করে দেয় রাজশাহীর মালিক-শ্রমিকরা।

আরও পড়ুন- রাতে চলছে দূরপাল্লার বাস

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম