শিক্ষার্থীদের আন্দোলনে স্বার্থান্বেষী মহলের অনুপ্রবেশ ঘটেছে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ আগস্ট ২০১৮, ২৩:৪৭আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২৩:৫৯

আ জ ম নাছির উদ্দিন (ফাইল ছবি)

চলমান ছাত্র আন্দোলনে কিছু স্বার্থান্বেষী মহলের অনুপ্রবেশ ঘটেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকায় সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের যে দাবি উঠেছে, তা শতভাগ যৌক্তিক। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনে কিছু বহিরাগত স্বার্থান্বেষী মহলের অনুপ্রবেশের মাধ্যমে দেশের চলমান স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার অপপ্রয়াস চলছে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

শনিবার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, ‘আজ (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাস দেওয়া হয়েছে। এ ছাড়া, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে দ্রুত নিরাপদ সড়ক সংক্রান্ত আইনটি মন্ত্রিসভায় পেশ করার জন্য আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও গত কয়েকদিনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করার কারণে দেশজুড়ে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগ-ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ কর্মজীবী মানুষদের। পণ্যবাহী যানবাহন চলতে না পারায় কাঁচাবাজারে পণ্য সংকট দেখা দিয়েছে।’

নিহত দুই শিক্ষার্থীর রুহের মাগফেরাত কামনা করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিতে আস্থা রেখে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম