দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা

বগুড়া প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৮, ১৫:৪৩আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৫:৪৯

বগুড়ায় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা বগুড়ার শাজাহানপুর থানার সামনে মহাসড়কে চেকপোস্ট ভেঙে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে প্রাইভেটকারের অজ্ঞাত পরিচয় চালকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন এসআই রামজীবন ভৌমিক। ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, কারের মালিক ও অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৭-৯২১২) রবিবার রাত সোয়া ৮টার দিকে বগুড়ার শেরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে বগুড়ার দিকে পালিয়ে আসতে থাকেন। সাড়ে ৮টার দিকে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ থানার সামনে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট দেখে চালক দ্রুত চালিয়ে পালাবার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিনযাত্রী আহত হয়। এ সুযোগে কার ফেলে চালক ও অন্যরা পালিয়ে যায়। পুলিশ কারটি জব্দ করে তল্লাশি করলে বিভিন্ন স্থান থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৫০টি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে ১০০ কেজি গাঁজা ছিল।

আরও পড়ুন- ৫ কোটি টাকার ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম