শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ: ৪ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ আগস্ট ২০১৮, ১৯:৫২আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৯:৫৮

চট্টগ্রাম শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ছাত্র ফেডারেশনের দুই নেতাসহ চারজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৮ আগস্ট) মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর সহ-সাধারণ সম্পাদক মারুফ হোসেন (২৩), রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিউর রহমান আসাফ (২০), ইমদাদুল হক প্রকাশ আশিক (২৪) ও আব্দুল্লাহ আল সাহেদ (২০)।

সহকারী পুলিশ কমিশনার কাজী সাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে আসামিদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তারা ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে প্রেসক্লাবের সামনে জড়ো হলে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আজ আদালতে তুলে রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন- বাসে যৌন হয়রানির হাত থেকে মুক্তি চান শিক্ষার্থীরা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম