চাঁদপুরে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

চাঁদপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ১০:০৮আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:৪৯

বন্দুকযুদ্ধ চাঁদপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় জানাতে না পারলেও পুলিশ দাবি করেছে, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের সিক্রুটিয়া ব্রিজ এলাকা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, ইয়াবা নিয়ে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ওই মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ হয়। এতে থানার এএসআই ফারুক, কনস্টেবল আনোয়ার ও আবুল বাশার আহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি ও ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই এলাকা দিয়ে বড় একটি মাদকের চালান যাবে এমন খবরে সেখানে অভিযান চালাই আমরা। এ সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে আনুমানিক ১৫ মিনিট ধরে গোলাগুলি চলে। পরে সেখানে দেখা যায় ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন- কুমিল্লায় নিখোঁজ ব্যক্তির লাশ ৩ দিন পর উদ্ধার

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম