শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্মবিরতিতে নোবিপ্রবির শিক্ষকরা

নোবিপ্রবি প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ০৮:৫০আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০৯:৩৬

নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবির আন্দোলনে মধ্যেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির সভাপতি ড.আবদুল্লাহ-আল-মামুন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান এ তথ্য জানান। স্বাভাবিক কাজকর্ম ও চলাফেরায় বাধা এবং অসদাচরণের অভিযোগ তুলে এই কর্মবিরতি ঘোষণা করেছেন তারা।

ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘আমরা সবসময় শিক্ষার্থীদের যে কোনও যৌক্তিক আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে চলমান এই পরিস্থিতিতে শিক্ষকদের দৈনন্দিন কার্যক্রম ও স্বাভাবিক চলাফেরা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এমনকি আমাদের নিজ নিজ অফিস কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া আমাদের সঙ্গে অসদাচরণ করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘যদি প্রশাসন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হয় যে এমন অসদাচরণের পুনরাবৃত্তি আর ঘটবে না তবেই আমরা আমাদের নিয়মিত কার্যক্রমে ফিরে যাব।’ নোবিপ্রবি উপাচার্য কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

এর আগে বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপাচার্য তার অফিসে প্রবেশ করার পরপরই শিক্ষার্থীরা সেখানে তালা ঝুলিয়ে দেন। তারা বিভিন্ন প্রশাসনিক দফতরেও তালা দিয়েছেন। শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো- আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান, আগের ব্যাকলগ প্রথা পুনর্বহাল, মানোন্নয়ন পরীক্ষার ন্যূনতম জিপিএ ২.৫ করা, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি (প্রবেশপত্রসহ) ৩০০ টাকা করা, বিএনসিসি ও রোভার স্কাউটের জন্য বাৎসরিক ফি বাতিল করা, স্নাতকের সব ক্রেডিট পূরণের জন্য ১৪ সেমিস্টার সুযোগ দেওয়া, অসুস্থ শিক্ষার্থীদের জন্য সিক বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকি প্রদান করা।

প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান জানান, ‘শিক্ষার্থীদের ৯ দফা দাবির বিষয়ে সকালে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। এর আগেই শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।’

শিক্ষার্থীদের এ আন্দোলন সম্পর্কে নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ধ্রুব জানান, তারা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্বতা পোষণ করেছেন। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধানের চেষ্টা করছেন।

আরও পড়ুন- শিক্ষার্থীদের ৯ দফা দাবির মুখে অবরুদ্ধ নোবিপ্রবি উপাচার্য

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস