চট্টগ্রামে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ আগস্ট ২০১৮, ১৭:০০আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৭:৫৯

আটককৃত ৩ জন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৭৯০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যায় বহদ্দারহাটের আরাকান সড়কের দক্ষিণ পাশে মেসার্স আলী এন্টারপ্রাইজের সামনে থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিতানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আটক তিনজন হলো– মো. সবুজ (৫০), মো. বাদশা মিয়া (৩৫) ও মো. তৈয়ব (৩২)। এরমধ্যে সবুজের বাড়ি ময়মনসিংহ জেলায়, অপর দুইজনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশে মেসার্স আলী এন্টারপ্রাইজের সামনে অবস্থান করছে–এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় তিনজনের আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করা হয়। পরে তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে তাতে সাত হাজার ৭৯০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম