ঘোলাজলে ডুবে মরবে বিএনপি-জামায়াতই: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ১৭:২৯আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৭:৩৯

কথা বলছেন হাসানুল হক ইনু (ছবি- প্রতিনিধি)

সরকার কোনও রাজনৈতিক দলকে ফাঁসানোর চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তাদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন শুরু করেছে শেখ হাসিনার সরকার। শিশুদের এ আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জল ঘোলা করার চেষ্টা করেছে। তবে তাদের আর ঘোলাজলে মাছ শিকার করা হলো না। এই ঘোলাজলে এবার তারাই ডুবে মরবে।’

শুক্রবার (১০ আগস্ট) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র ত্যাগ করেন। কিভাবে রাজনীতিতে টিকে থাকবেন, সেই পরিকল্পনা করুন। তিন মাস পর নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেন।’

এসময় উপস্থিত ছিলেন– ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, ভেড়ামারা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সোহেল মারুফ প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম