অসম্ভবকে সম্ভাবনায় পরিণত করেছেন শেখ হাসিনা: পলক

নাটোর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ২৩:৪৩আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২৩:৪৫

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুনাইদ আহমেদ পলক (ছবি- প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভাবনায় পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (১০ আগস্ট) রাতে সিংড়া পোরসভা হলরুমে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে দাবি করে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেন শেখ হাসিনা, তখন বিশ্বের অনেকেই এই কনসেপ্টের সঙ্গে পরিচিত ছিলেন না। এর পর একে একে ভারতসহ অনেক দেশ ডিজিটাল করার ঘোষণা আসে।’

শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর ‘দাবায় রাখতে পারবা না’ কথাটিকে বাস্তবরূপ দিয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘সব কাজে ইন্টারনেটের সাহায্য নিতে হবে। এতে সরকার ঘোষিত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজা, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম