নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, ০৬:৫৮আপডেট : ১১ আগস্ট ২০১৮, ০৬:৫৮

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আকবরনগর এলাকায় দুই  গ্রুপের  সংঘর্ষে  টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছে। নিহতের নাম জয়নাল আবেদীন (৪৫), তিনি কেরাণীগঞ্জের পূর্বজাজিরার মৃত আব্দুল জলিলের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল শাফিউল আলম জানান, আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাতে আকবরনগর এলাকায় সামেদ আলী গ্রুপের সঙ্গে রহিম হাজী গ্রুপের সংঘর্ষ হয়। ওই সময় উভয়পক্ষ লাঠিসোটা ও টেঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে উভয়পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জয়নাল আবেদীন,  আসলাম মিয়া,  নবী হোসেন ও কবির হোসেনসহ ৭ জন টেঁটাবিদ্ধ হয়। এছাড়া আরও তিনজন আহত হয়। টেঁটাবিদ্ধ ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে জয়নাল আবেদীন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত জয়নাল আবেদীন রহিম হাজীর সমর্থক ও আত্মীয়।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম