যশোরে ইজিবাইকের শোরুমে ছিনতাই, ম্যানেজারকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, ০৯:৪০আপডেট : ১১ আগস্ট ২০১৮, ০৯:৪৬

যশোর যশোরে রুমি ইন্টারপ্রাইজ নামের একটি ইজিবাইক শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার নূর ইসলাম সেতুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে হামলাকারীরা।  তিনি যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যায় যশোর উপশহরের মানসী সিনেমা হলের পাশে রুমি ইন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। আহত নূর ইসলাম সেতু পুরাতন কসবা কাজীপাড়ার বাসিন্দা।

রুমি এন্টারপ্রাইজের মালিক কাজী রায়হান রুমি জানান, 'আমার প্রতিষ্ঠানে উপশহর এলাকার নজরুল ইসলাম ওরফে ঝন্টু চৌকিদারের ছেলে অন্তর বেশ কিছুদিন আগে কাজ করতো। তাকে প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় অন্তর তার ৩/৪জন সহযোগীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের অফিসকক্ষে ঢুকে ম্যানেজার সেতুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় প্রতিষ্ঠানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে তারা।'

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাজমুল হাসান তুহিন জানান, সেতুর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের