সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, ১৭:০৬আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২১:১৩

সাংবাদিকদের ওপরে হামলাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি জগনাথ সাহা জয়, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন, দীপ্ত টিভির প্রতিনিধি মামুনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। হামলাকারীরা যে দলের হোক না কেন তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এর অন্যথা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম