একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৩ টাকা

হিলি প্রতিনিধি
১২ আগস্ট ২০১৮, ১১:২৯আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১১:৩৭

হিলি স্থলবন্দর একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ টাকা। একদিন আগেও যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৮-৩০ টাকা দরে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৫-২৭ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন কুরবানির ঈদকে ঘিরে দেশের বাজারে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়ে গেছে। বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে।
সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) বিক্রি হচ্ছে প্রকারভেদে ২৫ টাকা থেকে ২৭ টাকা কেজি দরে। একদিন আগেও এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৮ টাকা থেকে ৩০ টাকা কেজি দরে। পাইকারিতে পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও হিলি বাজারে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকারভেদে ২৫ টাকা থেকে ৩০ টাকা কেজি দরে। একদিন আগেও এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে। আর দেশি পেঁয়াজ ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫৫ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গতকাল শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ৭২টি ট্রাকে প্রায় দেড় হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানির এ চিত্র শুধু হিলি স্থলবন্দর দিয়ে নয়। দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়েছে। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় বাজারে পেঁয়াজের দাম কমেছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের