পেঁয়াজের দাম আরও কমলো কেজিতে ৩ টাকা

হিলি প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ২০:২৪আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২০:৩১

হিলিতে পেঁয়াজের আমদানি বেড়েছে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আরেকদফা পেঁয়াজের দাম কমলো। পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম কেজি প্রতি ৩ টাকা করে কমেছে। একদিন আগে বন্দর দিয়ে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে ২৫ টাকা থেকে ২৭ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২২ টাকা থেকে ২৬ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম ও মনির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আসন্ন কোরবানির ঈদকে ঘিরে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা খানিকটা বেড়েছে। পেঁয়াজের সেই বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বন্দরের ছোটবড় সব ধরনের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এতে করে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়ে গেছে। আগে যেখানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৩০/৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন সেখানে গড়ে প্রতিদিন ৬০/৭০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। গতকালও বন্দর দিয়ে আগের দিনের মতো ৭২টি ট্রাকে প্রায় দেড় হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ার কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

তারা আরও জানান, হিলির পাশাপাশি দেশের অন্যান্য বন্দর দিয়েও পেঁয়াজ আমদানির পরিমাণ বেড়েছে। ওই সব বন্দর দিয়ে ভারত থেকে রেলপথে পেঁয়াজ আমদানি হওয়ায় খরচও কিছুটা কম হচ্ছে। এর কারণেও বাজারে পেঁয়াজের দাম কমছে।

আরও পড়ুন- একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৩ টাকা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম