গরু বোঝাই ট্রাক উল্টে এক ব্যবসায়ী নিহত, দুই গরুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ২০:৪৪আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২০:৫০

রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সেই সঙ্গে দুইটি গরুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, সোমবার (১৩ আগস্ট) বিকাল ৬টার দিকে গোদাগাড়ী উপজেলার ঘুন্টিঘর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কবির হোসেন (৪৫) নামের এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি নাচোল উপজেলায়। সেই সঙ্গে ঘটনাস্থলেই দুইটি গরুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও চার ব্যবসায়ী। তাদের ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ট্রাকটিতে থাকা আরও দশটি গরুও আহত হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নাচোল থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক কোরবানির হাটে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। এমন সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- ডাকাতের হাতে গেলো নগদ টাকা, প্রতারকের হাতে ১৭ লাখ টাকার গরু!

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম