রংপুরে বাসে চেতনানাশক খাইয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ২১:৫৭আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২২:০১

পুলিশের হাতে আটক সাজু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজ উদ্দিন আহম্মেদকে (৫০) বাসের মধ্যে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যা ও মালামাল ছিনতাই মামলার প্রধান আসামি সাজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।
জানা যায়, প্রায় এক বছর আগে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ হত্যা মামলায় সাজু মিয়াকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর রাজিবপুর গ্রামে।
পিবিআই জানায়, রিয়াজ উদ্দিন আহম্মেদ প্রায় এক বছর গোবিন্দগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ৩ নভেম্বর অফিস শেষে গোবিন্দগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে নিশিতা নামের রাজশাহী থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসে ওঠেন। মামলার অভিযুক্তরা তাকে অনুসরণ করে ওই বাসে ওঠে এবং বাসের মধ্যে তাকে অজ্ঞান করে তার পকেটে থাকা প্রায় ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে মিঠাপুকুর বাসষ্ট্যান্ডে নেমে যায়। বাসটি দুপুর আড়াইটার দিকে রংপুর বাস টার্মিনালে পৌঁছলে বাসের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় সিটে দেখতে পান। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার মৃত্যু হয়।
পিবিআই পুলিশ সুপার আরও বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু হাসান কবিরের নেতৃত্বে তদন্ত টিম গঠন করা হয়। তদন্তে সাজুর নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানা যায়। অভিযান চালিয়ে তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার মুল রহস্য বের করতে আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালনা হচ্ছে। জিজ্ঞাসাবাদে রাজু মিয়া ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর রাজিবপুর গ্রামে। এ মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পিবিআই।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম