ফজিলাতুন্নেছা ভবন নির্মাণে তিন কোটি টাকার অনুদান সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৭:২৭আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৩৩



শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেলিম ওসমান এমপি
নারায়ণগঞ্জের মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বহুতল ভবন নির্মাণের জন্য সংসদ সদস্য একেএম সেলিম ওসমান তার ব্যক্তিগত তহবিল থেকে তিন কোটি টাকার চেক হস্তান্তর করেছেন। মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে মর্গ্যান স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক হস্তান্তর করেন তিনি। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— বিদ্যালয়ের অধ্যক্ষ অশোক কুমার সাহা, পরিচালনা কমিটির সদস্য আহসান হাবিব প্রমুখ।

সেলিম ওসমান এমপি বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। এই শোকের মাসে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ভবনটি বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামকরণের দাবি করেছে। তাই এই মাসে ভবন নির্মাণের জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে তিন কোটি টাকার চেক দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের রাজনীতিবিদ, সংসদ সদস্য ও মেয়রসহ জনপ্রতিনিধিরা যদি এক টেবিলে আলোচনায় বসতে পারি, তবে যেকোনও সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।’ পরে এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন সেলিম ওসমান।
এরপর নগরীর নিতাইগঞ্জে মহানগর শ্রমিক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীর মিলাদ মাহফিলে যোগ দেন তিনি। মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না।

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী